MyDr, a product of HelpToAI Ltd

  • ১ সপ্তাহ আগে থেকে সিরিয়াল নিতে পারবেন MyDr অ্যাপে

  • সাধারণ সিরিয়াল এবং ভিআইপি (প্রিমিয়াম) সিরিয়াল পাওয়া যায়

  • ২টি সাধারণ সিরিয়াল ফ্রি (*শর্ত প্রযোজ্য, সীমিত সময়ের জন্য)

  • নিজের পাশাপাশি পরিবার ও বন্ধুদের জন্য যেকোনো সময় সহজে সিরিয়াল বুক করার সুবিধা

সাধারণ জিজ্ঞাসা (Frequently Asked Questions)

সাধারণ জিজ্ঞাসা (Frequently Asked Questions)

MyDr অ্যাপ কী?

  • MyDr একটি ডিজিটাল হেলথকেয়ার প্ল্যাটফর্ম, যার মাধ্যমে আপনি ঘরে বসেই সহজে এবং দ্রুত ডাক্তারের সিরিয়াল বুক করতে পারবেন।

  • HelpToAI Ltd. এবং MyDr সম্পূর্ণভাবে একটি প্রযুক্তিগত প্ল্যাটফর্ম বা সফটওয়্যার প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হয়। আমরা কেবল ডিজিটাল মাধ্যমে ডাক্তারের সিরিয়াল বা অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের সুবিধা প্রদান করি এবং কোনো ধরণের সরাসরি চিকিৎসা বা ক্লিনিক্যাল সেবা প্রদান করি না।

ফ্রি ২টি জেনারেল সিরিয়াল কীভাবে পাব?

  • অ্যাপে সাইন-আপ করার পর খুব সহজেই আপনি মোট ২টি ফ্রি জেনারেল সিরিয়াল পেতে পারেন:

    1. অ্যাকাউন্ট ভেরিফিকেশনে ১ম ফ্রি সিরিয়াল: অ্যাপে রেজিস্টার করার পর আপনার ফোন নম্বর ভেরিফাই করলেই স্বয়ংক্রিয়ভাবে ১ম ফ্রি জেনারেল সিরিয়ালটি পেয়ে যাবেন।

    2. প্রথম রিচার্জে/ টপ-আপ (Top-up) ২য় ফ্রি সিরিয়াল: আপনার ওয়ালেটে বা অ্যাকাউন্টে প্রথমবারের মতো সর্বনিম্ন ১০ টাকা রিচার্জ/ টপ-আপ (Top-up) করার মাধ্যমে ২য় ফ্রি জেনারেল সিরিয়ালটি আনলক হয়ে যাবে।

অ্যাকাউন্ট কীভাবে ভেরিফাই করবেন?

লগইন করার পর সেটিং (Settings) পেজে যান। আপনি যদি এখনও ভেরিফাই না করে থাকেন, তবে পেজের উপরের দিকে 'Verify' অপশনটি দেখতে পাবেন এবং নির্দেশনা অনুসরণ করুন।

  • জরুরি শর্ত: স্বয়ংক্রিয়ভাবে (Automatically) অ্যাকাউন্ট ভেরিফাই করতে আপনার একই মোবাইল নম্বরে সক্রিয় হোয়াটসঅ্যাপ (WhatsApp) অ্যাকাউন্ট থাকতে হবে।

  • ফ্রি ভাউচার দেখা: অ্যাকাউন্ট ভেরিফাইড হয়ে গেলে সেটিং পেজেই আপনার মোট ফ্রি ভাউচার এবং সেটির মেয়াদের তারিখ (Expiry date) দেখতে পাবেন।

  • মনে রাখবেন: ফ্রি ভাউচার অবশ্যই মেয়াদের তারিখ শেষ হওয়ার আগেই ব্যবহার করতে হবে। মেয়াদ শেষ হয়ে গেলে সেটি আর ব্যবহার করা যাবে না।

কীভাবে রিচার্জ/ টপ-আপ (Top-up) করবেন?

লগইন করার পর অ্যাপের একদম উপরে ডান কোণে আপনার বর্তমান ব্যালেন্স দেখতে পাবেন। সেখানে ক্লিক করলেই সরাসরি ট্রানজ্যাকশন (Transaction) পেজে চলে যাবেন। অথবা সেটিং পেজ থেকেও 'Transactions' অপশনে ক্লিক করতে পারেন।

  • এরপর 'Topup' বাটনে চাপ দিন এবং যত টাকা যোগ করতে চান সেই পরিমাণ লিখুন।

  • পরবর্তী নির্দেশনা অনুযায়ী aamarpay পেমেন্ট গেটওয়ের মাধ্যমে খুব সহজেই টপ-আপ সম্পন্ন করুন।

আমাদের সিস্টেমে টপ-আপ করা কতটা নিরাপদ?

আমরা ব্যবহার করছি aamarpay, যা বাংলাদেশের অন্যতম নির্ভরযোগ্য ও নিরাপদ পেমেন্ট গেটওয়ে। আপনার প্রতিটি লেনদেন সম্পূর্ণ এনক্রিপ্টেড এবং সুরক্ষিত, তাই আপনি নিশ্চিন্তে ও সম্পূর্ণ ভরসায় টপ-আপ করতে পারেন।

টপ-আপ (Top-up) ব্যালেন্সের মেয়াদ কত দিন?

আপনার টাকা আপনারই! MyDr অ্যাপে টপ-আপ করা ব্যালেন্সের কোনো মেয়াদের সীমা (Expiry date) নেই। আপনি যেকোনো সময় আপনার সুবিধামতো এই ব্যালেন্স ব্যবহার করতে পারবেন।

আমি আমার ফ্রি ভাউচার কোথায় দেখতে পাব?

অ্যাপে লগইন করে Settings পেজে যান। আপনার প্রোফাইল ছবির ঠিক নিচেই প্রাপ্ত সমস্ত ফ্রি ভাউচার দেখতে পাবেন।
আপনার ফ্রি ভাউচার থাকলে সিরিয়াল বুক করার সময় সাধারণ সিরিয়াল এ ফ্রি ট্যাগ দেখাবে, নতুবা ঐ ডাক্তারের সাধারণ সিরিয়ালের দাম দেখাবে। যা আপনার একাউন্ট থেকে চার্জ করা হবে।

আমি অ্যাকাউন্ট ভেরিফাই করেছি অথবা সফলভাবে টপ-আপ করেছি, কিন্তু ফ্রি ভাউচার দেখাচ্ছে না কেন?

  • Settings পেজটি নিচে টেনে ধরে রিফ্রেশ (Pull down to refresh) করুন।

  • যদি তবুও ভাউচার না দেখায়, তবে অ্যাপটি Logout করে পুনরায় Login করুন।

  • সমস্যা সমাধান না হলে অ্যাপের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করুন, আমরা দ্রুত ব্যবস্থা নেব।

প্রশ্ন: আপনাদের সাথে কীভাবে যোগাযোগ করতে পারি?

যেকোনো সহায়তা বা পরামর্শের জন্য অ্যাপের Settings ➔ Help & FAQ ➔ Contact Support অপশনে গিয়ে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন।

আমি কীভাবে ডাক্তারের সিরিয়াল বুক করব?

  • MyDr অ্যাপ খুলুন এবং আপনার ডাক্তার বা হাসপাতাল নির্বাচন করুন।

  • আপনার সুবিধাজনক তারিখ ও সময় বেছে নিন।

  • ক্লিক করে সহজেই সিরিয়াল সম্পন্ন করুন।

কমপক্ষে ১ সপ্তাহ আগে অগ্রিম সিরিয়াল বুক করার সুবিধা কী?

  • আপনি চাইলে ডাক্তার দেখানোর অন্তত ১ সপ্তাহ আগে থেকেই আপনার পছন্দের দিন ও সময়ের সিরিয়াল বুক করে রাখতে পারবেন, ফলে শেষ মুহূর্তে সিরিয়াল না পাওয়ার কোনো ঝুঁকি থাকে না।

  • বিশেষ দ্রষ্টব্য: কোনো কোনো ডাক্তার ১ সপ্তাহের বেশি সময় আগের অগ্রিম বুকিং গ্রহণ করেন, আবার কেউ কেউ তুলনামূলক কম সময় আগে বুকিং দেন। আপনার নির্দিষ্ট ডাক্তারের ক্ষেত্রে অগ্রিম বুকিংয়ের নির্ধারিত সময়সীমা জানতে MyDr অ্যাপটি চেক করুন।

সাধারণ সিরিয়াল (General Serial) কী?

  • সাধারণ সিরিয়াল হলো আমাদের সাশ্রয়ী মূল্যের ডাক্তার দেখানোর বুকিং সেবা। এর মাধ্যমে আপনার নির্বাচিত ডাক্তার বা হাসপাতালের চেম্বারে সাধারণ পেশেন্ট লাইনে আপনার সিরিয়াল নিবন্ধিত হয়।

সাধারণ সিরিয়াল নিলে কি চেম্বারে অপেক্ষা করতে হবে?

  • হ্যাঁ। সাধারণ সিরিয়ালগুলো ক্রমানুসারে (sequential queue) ডাকা হয়। তাই চেম্বারে রোগীর সংখ্যা এবং ডাক্তারের সময়সূচীর ওপর নির্ভর করে আপনাকে কিছুটা সময় অপেক্ষা করতে হতে পারে।

VIP সিরিয়াল সুবিধাটি কীভাবে কাজ করে?

  • VIP সিরিয়ালের মাধ্যমে আপনাকে হাসপাতালে বা চেম্বারে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হবে না। আপনার নির্ধারিত সময় হলেই ডাক্তার দেখার সুযোগ পাবেন।

  • উদাহরণস্বরূপ: আপনি যদি ৬:০০ - ৬:৩০ মি. এর ভিআইপি স্লট বুক করেন, তবে ওই সময়ের মধ্যে চেম্বারে পৌঁছামাত্রই আপনাকে পরবর্তী রোগী হিসেবে সরাসরি ভেতরে ডেকে নেওয়া হবে।

  • সময়সীমার অর্থ: ৬:০০ - ৬:৩০ মি. মানে এই নয় যে ডাক্তার আপনাকে আধা ঘণ্টা ধরে দেখবেন। আপনাকে সাধারণ রোগীদের মতোই নির্দিষ্ট স্বাভাবিক সময়ে দেখা হবে, তবে মূল সুবিধা হলো আপনাকে সিরিয়ালের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না।

  • জরুরি নিয়ম: আপনি যদি নির্ধারিত সময়ের অনেক আগে বা পরে পৌঁছান, তবে অন্যান্য উপস্থিত ভিআইপি রোগী এবং অন্তত ৩-৪ জন সাধারণ রোগীর সিরিয়াল শেষ হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হতে পারে। তাই নিজের নির্ধারিত সময়েই উপস্থিত থাকার অনুরোধ করা হচ্ছে।

VIP সিরিয়াল নিলে কি একেবারেই অপেক্ষা করতে হবে না?

  • VIP সিরিয়ালের মূল লক্ষ্যই হলো আপনার মূল্যবান সময় বাঁচানো। আপনার বুক করা সময় হলে লাইনের সবার আগে আপনাকে সুযোগ দেওয়া হবে। তবে কোনো কারণে ডাক্তার আসতে দেরি করলে বা জরুরি কোনো কেস থাকলে সাময়িক কিছুটা সময় লাগতে পারে—তবে ডাক্তার উপস্থিত হওয়ার সাথে সাথেই VIP সিরিয়াল আগে ডাকা হবে।

সাধারণ সিরিয়াল (General Serial) এবং VIP সিরিয়ালের (VIP Premium Serial) মধ্যে মূল পার্থক্য কী?

  • মূল পার্থক্য হলো অপেক্ষার সময় এবং অগ্রাধিকার (Priority)।

  • সাধারণ সিরিয়াল: এটি কম খরচে সাধারণ লাইনে দাঁড়িয়ে ডাক্তার দেখানোর সুবিধা দেয়। এখানে সিরিয়ালের ক্রমানুসারে রোগী ডাকা হয়, তাই অপেক্ষা করতে হতে পারে।

  • VIP সিরিয়াল: এটি দ্রুত ও অগ্রাধিকার ভিত্তিতে ডাক্তার দেখানোর সুবিধা দেয়। নির্ধারিত সময়ে চেম্বারে পৌঁছানোর পর আপনাকে অতিরিক্ত অপেক্ষা না করিয়ে পরবর্তী সিরিয়ালেই ডাক্তারের কাছে পাঠানো হয়।

সিরিয়াল ফি বা খরচের পার্থক্য কেমন?

  • সাধারণ সিরিয়াল: সাধারণ সিরিয়ালের ফি ডাক্তার ও চেম্বারের ওপর ভিত্তি করে নির্ধারিত হয়। এটি সর্বনিম্ন ১০ টাকা থেকে শুরু হয়। আপনার ফ্রি ভাউচার থাকলে সিরিয়াল বুক করার সময় সাধারণ সিরিয়াল এ ফ্রি ট্যাগ দেখাবে, নতুবা ঐ ডাক্তারের সাধারণ সিরিয়ালের দাম দেখাবে। যা আপনার একাউন্ট থেকে চার্জ করা হবে।

  • VIP সিরিয়াল: সাধারণ সিরিয়ালের ফি ডাক্তার ও চেম্বারের ওপর ভিত্তি করে নির্ধারিত হয়। এটি সর্বনিম্ন ৫০০ টাকা থেকে শুরু হয়।

আমি যদি অপেক্ষা করতে না চাই, তবে কি VIP সিরিয়াল নিতে পারি?

  • হ্যাঁ। আপনি যদি অপেক্ষা না করে দ্রুত ডাক্তার দেখতে চান, তবে বুকিং করার সময় VIP Premium Serial অপশনটি বেছে নিতে পারেন।

সাধারণ সিরিয়ালের বুকিং ফি কত?

  • সাধারণ সিরিয়ালের ফি ডাক্তার ও চেম্বারের ওপর ভিত্তি করে নির্ধারিত হয়। এটি সর্বনিম্ন ১০ টাকা থেকে শুরু হয়। আপনার ফ্রি ভাউচার থাকলে সিরিয়াল বুক করার সময় সাধারণ সিরিয়াল এ ফ্রি ট্যাগ দেখাবে, নতুবা ঐ ডাক্তারের সাধারণ সিরিয়ালের দাম দেখাবে। যা আপনার একাউন্ট থেকে চার্জ করা হবে।

সাধারণ সিরিয়াল বাতিল (Cancel) করলে কি টাকা ফেরত পাওয়া যাবে?

  • আপনার অ্যাপয়েন্টমেন্টের নির্ধারিত দিনের অন্তত ১ দিন (২৪ ঘণ্টা) আগে সিরিয়াল বাতিল করলে আপনি জমা দেওয়া ফি-এর ৫০% রিফান্ড (Refund) পাবেন, যা আপনার অ্যাপ ওয়ালেটে জমা হবে। তবে অ্যাপয়েন্টমেন্টের দিনে বাতিল করলে বা উপস্থিত না থাকলে কোনো রিফান্ড পাওয়া যাবে না। আপনি যদি কোনো ফ্রি ভাউচার, ডিসকাউন্ট কোড বা প্রোমোশনাল অফার ব্যবহার করে সিরিয়াল বুক করেন এবং পরবর্তীতে তা বাতিল করেন, তবে সেই ভাউচার বা অফারটি স্থায়ীভাবে বাতিল হয়ে যাবে। এটি পুনরায় ইস্যু বা অফারের সমপরিমাণ টাকা রিফান্ড করা হবে না।

ফ্রি ভাউচার বা অফার দিয়ে বুক করা সিরিয়াল বাতিল করলে কি হবে?

  • আপনি যদি কোনো ফ্রি ভাউচার, ডিসকাউন্ট কোড বা প্রোমোশনাল অফার ব্যবহার করে সিরিয়াল বুক করেন এবং পরবর্তীতে তা বাতিল করেন, তবে সেই ভাউচার বা অফারটি স্থায়ীভাবে বাতিল হয়ে যাবে। এটি পুনরায় ইস্যু বা অফারের সমপরিমাণ টাকা রিফান্ড করা হবে না।

সিরিয়াল বুকিংয়ের ফি বা খরচ কত?

  • সিরিয়াল ফি ডাক্তারভেদে ভিন্ন হতে পারে।

  • সাধারণ সিরিয়াল: সাধারণ সিরিয়ালের ফি ডাক্তার ও চেম্বারের ওপর ভিত্তি করে নির্ধারিত হয়। এটি সর্বনিম্ন ১০ টাকা থেকে শুরু হয়। আপনার ফ্রি ভাউচার থাকলে সিরিয়াল বুক করার সময় সাধারণ সিরিয়াল এ ফ্রি ট্যাগ দেখাবে, নতুবা ঐ ডাক্তারের সাধারণ সিরিয়ালের দাম দেখাবে। যা আপনার একাউন্ট থেকে চার্জ করা হবে।

  • VIP সিরিয়াল: সাধারণ সিরিয়ালের ফি ডাক্তার ও চেম্বারের ওপর ভিত্তি করে নির্ধারিত হয়। এটি সর্বনিম্ন ৫০০ টাকা থেকে শুরু হয়।

সিরিয়াল বাতিল (Cancel) করলে কি টাকা ফেরত পাওয়া যাবে?

  • হ্যাঁ, অ্যাপে অ্যাপয়েন্টমেন্ট বাতিল করার সুযোগ রয়েছে।

  • আপনার অ্যাপয়েন্টমেন্টের নির্ধারিত দিনের অন্তত ১ দিন আগে সিরিয়াল বাতিল করলে আপনি জমা দেওয়া ফি-এর ৫০% রিফান্ড (Refund) বা ফেরত পাবেন।

কীভাবে অ্যাপে টাকা বা ব্যালেন্স যোগ (Top Up) করব?

  • MyDr অ্যাপের 'Add Money' বা 'Top Up' অপশনে যান।

  • আপনার পছন্দের টাকার পরিমাণ লিখুন।

  • আমরা নিরাপদ AamarPay Gateway ব্যবহার করি, যার মাধ্যমে বিকাশ, নগদ, রকেট বা যেকোনো ব্যাংক কার্ড দিয়ে সহজেই টাকা যোগ করতে পারবেন।

ওয়ালেটের টাকার কোনো মেয়াদের সীমা (Expiry Date) আছে কি?

  • না, আপনার যোগ করা টাকার কোনো মেয়াদ শেষ হবে না। আপনি যতক্ষণ না সেই টাকা ব্যবহার করছেন, তা আপনার অ্যাকাউন্টেই জমা থাকবে।

আমি টপ-আপ করেছি কিন্তু স্ট্যাটাস 'Pending' দেখাচ্ছে কেন?

সাধারণত বেশিরভাগ ট্রানজেকশন কয়েক মিনিটের মধ্যেই সফলভাবে সম্পন্ন হয়ে যায়। তবে মাঝে মাঝে পেমেন্ট গেটওয়ের কারিগরি কারণে সময় লাগতে পারে এবং এটি আপডেট হতে সর্বোচ্চ ২৪ ঘণ্টা সময় নিতে পারে। অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার আপনার অ্যাকাউন্টটি চেক করুন।

অ্যাপে কোনো সমস্যা হলে বা সহযোগিতার জন্য কোথায় যোগাযোগ করব?

যেকোনো সহায়তা বা তথ্যের জন্য যোগাযোগ করুন:

Services

Mobile apps and AI solutions for healthcare and Enterprise.

Contact

Support

info@helptoai.com

© 2026. All rights reserved.

Sylhet Branch Mobile:
+880 18 8368 7933