MyDr অ্যাপ: চেম্বার সহকারীদের জন্য

সম্মানিত সহকারী ভাই/বোন,

MyDr অ্যাপের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অভিনন্দন! এই নির্দেশিকাটি আপনাকে অ্যাপের মাধ্যমে আসা রোগীদের পরিচালনা, সাধারণ ও ভিআইপি (VIP) সিরিয়াল ব্যবস্থাপনা এবং আপনার আয়ের হিসেব বুঝতে সাহায্য করবে।

১. সিরিয়ালের প্রকারভেদ ও পরিচালনা নীতি
সাধারণ সিরিয়াল (General Serial)

এটি আমাদের সাশ্রয়ী মূল্যের ডাক্তার দেখানোর বুকিং সেবা। এর মাধ্যমে রোগী চেম্বারের সাধারণ লাইনে নিবন্ধিত হন।

  • অপেক্ষার সময়: সাধারণ সিরিয়ালগুলো ক্রমানুসারে (Sequential Queue) ডাকা হয়। তাই চেম্বারে রোগীর সংখ্যা এবং ডাক্তারের সময়সূচীর ওপর নির্ভর করে রোগীকে কিছুটা সময় অপেক্ষা করতে হতে পারে।

VIP সিরিয়াল (VIP Premium Serial)

এই সুবিধার মাধ্যমে রোগীদের চেম্বারে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় না। নির্ধারিত সময় হলেই রোগী অগ্রাধিকার ভিত্তিতে ডাক্তার দেখানোর সুযোগ পান।

  • কার্যপ্রণালী (উদাহরণ): কোনো রোগী যদি ৬:০০ - ৬:৩০ মি. এর VIP স্লট বুক করেন, তবে ওই সময়ের মধ্যে চেম্বারে পৌঁছামাত্রই তাকে পরবর্তী রোগী (Next Patient) হিসেবে সরাসরি ডাক্তারের কাছে পাঠানো হবে।

  • সময়সীমার অর্থ: ৬:০০ - ৬:৩০ মি. মানে এই নয় যে ডাক্তার তাকে আধা ঘণ্টা ধরে দেখবেন। অন্যান্য রোগীদের মতোই স্বাভাবিক সময় দেখা হবে, তবে তার সিরিয়াল পাওয়ার অগ্রাধিকার থাকবে।

  • জরুরি নিয়ম: রোগী যদি নির্ধারিত সময়ের অনেক আগে বা পরে আসেন, তবে অন্যান্য উপস্থিত VIP রোগী এবং অন্তত ৩-৪ জন সাধারণ রোগীর সিরিয়াল শেষ হওয়া পর্যন্ত তাকে অপেক্ষা করতে হতে পারে।

  • অপেক্ষার ব্যতিয়ম: ডাক্তার আসতে দেরি করলে বা জরুরি (Emergency) কোনো কেস থাকলে সাময়িক কিছুটা বিলম্ব হতে পারে—তবে ডাক্তার উপস্থিত হওয়া মাত্রই VIP রোগীর সিরিয়াল আগে ডাকা হবে।

২. চেম্বার সহকারী নির্দেশাবলী ও গুরুত্বপূর্ণ FAQ
প্রশ্ন: কোনো রোগী এসে "MyDr অ্যাপের মাধ্যমে এসেছি" বললে আমার কী করা উচিত?

উত্তর: আপনার নিজস্ব সহকারী অ্যাপ বা ড্যাশবোর্ড থেকে রোগীর বুকিং ভেরিফাই (Verify) করতে হবে। এটি করা অত্যন্ত আবশ্যক, অন্যথায় প্রতারণা বা ভুয়া বুকিংয়ের ঝুঁকি থাকে।

  • আপনার কাছে যদি অ্যাপ না থাকে বা অ্যাপ ব্যবহারে সমস্যা হয়, তবে রোগীর মোবাইলে MyDr অ্যাপটি খুলে সরাসরি বুকিং ট্র্যাকিং পরীক্ষা করুন।

  • কখনোই স্ক্রিনশট বা ছবি দেখে রোগী ছাড় দেবেন না।

  • যদি রোগীর কাছে কেবল স্ক্রিনশট বা ছবি থাকে, তবে তাৎক্ষণিকভাবে আমাদের MyDr Support Team-এর সাথে যোগাযোগ করে সত্যতা নিশ্চিত করুন।

  • মনে রাখবেন: সঠিকভাবে ভেরিফাই না করলে ভুয়া বুকিংয়ের দায় আমরা নেব না। রোগী যদি অ্যাপের মাধ্যমে আসল বুকিং সম্পন্ন না করেন, তবে সেই রোগীর ক্ষেত্রে আপনার প্রাপ্য শেয়ারের অর্থ পাবেন না।

প্রশ্ন: সহকারী বা চেম্বার প্রতিনিধি হিসেবে আমি কখন টাকা বা প্রফিট শেয়ার পাব?

উত্তর: প্রমোশনাল বা ফ্রি ভাউচারের (Free Voucher) সিরিয়ালের ক্ষেত্রে MyDr রোগীদের কাছ থেকে কোনো ফি গ্রহণ করে না, তাই ফ্রি ভাউচারের ক্ষেত্রে কোনো কমিশন বা শেয়ার প্রদেয় নয়।

  • যখনই কোনো রোগী পেইড সিরিয়াল বুক করবেন এবং আমরা ফি গ্রহণ করব, তখনই আপনি নির্ধারিত প্রফিট শেয়ার পাবেন।

  • নো-শো (No-Show) পলিসি: কোনো রোগী যদি অ্যাপার্টমেন্ট বাতিল না করে এবং টাকা পরিশোধ করার পর চেম্বারে উপস্থিত নাও হন, তবুও আপনি সেই সিরিয়ালের জন্য নির্ধারিত প্রফিট শেয়ার পেয়ে যাবেন।

  • বুকিং বাতিল ও রিফান্ড পলিসি: রোগী যদি বুকিং বাতিল (Cancel) করেন, তবে তাকে নিয়ম অনুযায়ী টাকা রিফান্ড (Refund) করা হবে। সেই বাতিল হওয়া বুকিং থেকে কোনো প্রফিট শেয়ার হবে না।রোগী চেম্বারে পৌঁছে একবার Check-in করে ফেললে সেই বুকিং আর বাতিল (Cancel) করার কোনো সুযোগ থাকে না। তাই সহকারী হিসেবে আপনার চিন্তার কোনো কারণ নেই; আপনি সহজেই এটি আপনার রেজিস্টারেও গণনা (Count) করে নিতে পারেন।

  • আপনি আপনার সহকারী অ্যাপের Chamber Report সেকশনে গিয়ে সহজেই ট্র্যাক করতে পারবেন অ্যাপের মাধ্যমে মোট কতজন রোগী এসেছে এবং সেখান থেকে আপনার মোট কত অর্থ অর্জিত হয়েছে।

  • আপনার অর্জিত প্রফিট শেয়ার প্রতি মাসে (Monthly) হিসেব করে সরাসরি ব্যাংক ট্রান্সফার (Bank Transfer) অথবা মোবাইল ব্যাংকিং (bKash / Nagad / Rocket)-এর মাধ্যমে পরিশোধ করা হবে।

প্রশ্ন: শুরুতে বেশি ফ্রি ভাউচারের রোগী আসলে আমার আয় কেমন হবে?
  • প্রাথমিক ২-৩ মাস: অ্যাপটি সম্পূর্ণ নতুন হওয়ায় প্রচারমূলক কার্যক্রম (Promotional Campaign) হিসেবে রোগীদের ফ্রি ভাউচার দেওয়া হচ্ছে। তাই প্রথম ২-৩ মাস আপনি হয়তো অনেক ফ্রি ভাউচারের রোগী দেখতে পাবেন, যেগুলোর জন্য কোনো কমিশন থাকবে না।
    MyDr App - Assistant Marketing & Instruction Doc

  • ভবিষ্যৎ আয় (Good Remuneration): এই প্রমোশনাল পর্যায় পার হওয়ার পর রোগীরা যখন নিয়মিত পেইড বুকিং করা শুরু করবেন, তখন আমরা আশা করছি আপনারা প্রতি মাসে একটি আকর্ষণীয় ও ভালো অঙ্কের পারিশ্রমিক/প্রফিট শেয়ার পাবেন।
    MyDr App - Assistant Marketing & Instruction Doc

  • আমাদের এই নতুন যাত্রাটি বুঝে সার্বিক সহযোগিতা করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ!

Services

Mobile apps and AI solutions for healthcare and Enterprise.

Contact

Support

info@helptoai.com

© 2026. All rights reserved.

Sylhet Branch Mobile:
+880 18 8368 7933